ঢাকা বিভাগ

ঢাকা বিভাগের সকল জেলার আপডেট খবর

তারেক রহমান সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবেন

১৭ বছর পর দেশের মাটিতে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তারেক রহমানেরসঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেটে যাত্রাবিরতির পর সরাসরি ঢাকায় এসে পৌঁছাবেন তারেক রহমান। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে […]

তারেক রহমান সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবেন Read More »

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা এবার ‘ভিউ ব্যবসায়ীদের কবলে’ বাবা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় স্বজন হারানো আ জ ম আজিজুল ইসলাম এবার ‘ভিউ ব্যবসায়ীদের’ কবলে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ভিডিও প্রচারমাধ্যম ইউটিউবে কেউ কেউ বলছেন, স্ত্রী ও সন্তান হত্যাকাণ্ডে আজিজুল ইসলাম জড়িত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছেন আজিজুল। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেকে বলতে চাইছেন, খুনের পেছনে নাকি আমার হাত আছে। স্ত্রীহারা,

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা এবার ‘ভিউ ব্যবসায়ীদের কবলে’ বাবা Read More »

update new news

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার বেলা দেড়টার দিকে প্রথম আলোকে এই তথ্য জানান। তালেবুর রহমান বলেন, নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এই উপকমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read More »

১০ নম্বর গোলচত্বরের চক্করে মিরপুরবাসী

যন্ত্রণা আর ভোগান্তির আরেক নাম রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর। এ চত্বরের চক্করে অতিষ্ঠ মিরপুরবাসী। একবার সিগন্যালে থামলে যে কাউকে অন্তত ১৫ মিনিট আটকে থাকতে হয়। আর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে হলে তো কোনো কথাই নেই। তখন আধা ঘণ্টা থেকে আরও বেশি সময় গড়ায়। এ পথে যাতায়াতকারীদের

১০ নম্বর গোলচত্বরের চক্করে মিরপুরবাসী Read More »

নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াই আমাদের হাতেই। আর সেই লড়াইয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণা দেন নারীরা। নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ। আজ রাজধানীর আলোকি-তে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। আ্যনুয়াল

নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা Read More »

গাজীপুরের ঝুটগুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে কামাল হোসেনের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের

গাজীপুরের ঝুটগুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে Read More »

নিজেই নিজের অপহরণের নাটক সাজালেন টঙ্গীর খতিব!

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০)–এর অপহরণ রহস্যের অবসান ঘটেছে। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য—নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন তিনি। পুলিশ জানায়, তাকে কেউ অপহরণ করেনি; বরং সবকিছুই ছিল তার নিজের পরিকল্পিত আয়োজন। তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মুহিব্বুল্লাহ নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন এবং ঘটনাটিকে

নিজেই নিজের অপহরণের নাটক সাজালেন টঙ্গীর খতিব! Read More »

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন হয়েছে

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে, রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন হয়েছে Read More »

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে নুর ইসলাম (৪০) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রবিবার (২৬ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করে। মৃত নুর

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু Read More »

মেট্টো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় এক পথচারীর মৃত্যু

দেড় মাসের ব্যবধানে ফের মেট্টো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটে বিয়ার প্যাড খুল পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে বার বার বিয়ারিং প্যাড খুলে যাওয়ার কারণ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। মেট্টো রেল নির্মাণ সংশ্লিষ্ট প্রকৌশলীররা জানান, বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড।

মেট্টো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় এক পথচারীর মৃত্যু Read More »

Scroll to Top